আজ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ

চট্টগ্রাম কন্ঠ: ডেস্ক 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘আনোয়ারা ফাউন্ডেশন’ ফাউন্ডেশনের উদ্যোগে ১৪ জুলাই মঙ্গলবার সারাদিন উপজেলার বন্যা কবলিত রায়পুর ও জুইদণ্ডী ইউনিয়নের দুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণকালে বক্তারা বলেন, আকস্মিক বন্যায় উপজেলার নিম্নাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। এই সংকটময় মুহূর্তে বানভাসি মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে দুর্গত মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। আনোয়ারা ফাউন্ডেশন সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ্, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এম নুরুল হুদা চৌধুরী এবং সহ-সভাপতি সাংবাদিক আনোয়ারুল হক।এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি এস এম জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাগর মিত্র, সিনিয়র নির্বাহী সদস্য হরিপদ চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজল বোস, দপ্তর সম্পাদক যীশু দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জি এম মামুনুর রশীদ, নির্বাহী সদস্য অজয় চৌধুরী, এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট আলেমেদ্বীন এনামুল হক এনাম কাদেরী, সুবল সুদেব প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর