আজ ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবাদ কর্মী নুরুল আবছার(কায়সার) বড় ভাই  জসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক

আলবিন আনোয়ার (চট্টগ্রাম)

জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর কমিটির দপ্তর সম্পাদক ও জাতীয় দৈনিক একুশে সংবাদের সিনিয়র রির্পোটার মোঃনুরুল আবছার কায়সারের বড় ভাই মোঃজসিম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সমাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃআছিয়া আক্তার ও মহাসচিব আলমগীর গনি সহ জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম কমিটির সভাপতি এস,এম,আহসানুল কবির চৌধুরী (টিটু),সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (শাহীন) এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও চট্টগ্রাম মহানগরের সকল নেতৃবৃন্দ।জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) রাত ১০ টার সময় বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম সি,এস,সি,আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।কাল শুক্রবার(২৩ অক্টোবর ২০২৬) বাদ জোহর চট্টগ্রামের কদমতলী বায়তুল জান্নাত জামে মসজিদে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে এবং জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।এক শোক বার্তায় জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় ও চট্রগ্রাম মহানগরের নেতৃবৃন্দ মরহুমার জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর