আজ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিনের মায়ের মৃত্যুতে আনোয়ারা প্রেস ক্লাবের গভীর শোক

চট্টগ্রাম কণ্ঠ: ডেক্স

আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম সালাউদ্দিনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা প্রেসক্লাব। প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নূর চৌধুরী ও নেতৃবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮ টার দিকে বার্ধক্যজনিত কারণে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার বাদ আসর আনোয়ারার বৈরাগে পারিবারিক কবরস্থানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।শোক বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর