আজ ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কর্ণফুলী নদী থেকে চোরাই তেল চক্রের ডিজেল ট্যাংকার সহ ৬ জনকে গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধ:

রাতের আঁধারে কর্ণফুলী নদীতে অয়েল ট্যাংকার যোগে চোরাই ডিজেল ক্রয় বিক্রয় চক্রের ০৬ জন গ্রেফতার, অয়েল ট্যাংকার সহ ১২৭০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করে পুলিশ।আজ ০৩/০৭/২০২৬ তারিখ রোজ শুক্রবার  পুলিশ সুপার, নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল জনাব বি. এম. নুরুজ্জামান, বিপিএম মহোদয়ের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার, নৌ পুলিশ, চট্টগ্রাম অঞ্চল জনাব বিজয়া সেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, সদরঘাট নৌ থানা, চট্টগ্রাম জনাব মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ মোজাম্মেল হোসেন, এসআই(নিঃ)/মুহাম্মদ আরিফুল আলম অপু ০২.৪৫ ঘটিকার সময় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সরকারী স্পীডবোট নিয়ে সিএমপি, চট্টগ্রামের বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দরের ০৬নং ভেসেল পয়েন্ট জেটি শহরকূল বরাবর কর্ণফুলী নদীতে ওটি ইশরাত নামক অয়েল ট্যাংকারে অভিযান পরিচালনা করে ১২,৭০০ লিটার ডিজেল পাওয়া যায়। উক্ত ডিজেল সংক্রান্তে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে বললে ট্যাংকারে থাকা সুপারভাইজার, মাষ্টার ও ষ্টাফরা উক্ত ডিজেলের অনুকূলে বৈধ কাগজপত্র প্রদর্শন করতে না পারায় তাদেরকে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে  আসামী ১। আরিফুল ইসলাম (৩০), ২। সাইদুল ইসলাম @ ইশাদ (২২), ৩। মোঃ আব্দুল হালিম (৩৫), ৪। মোঃ নুরুল মোস্তফা (২৬), ৫। জালাল আহমদ (৬০), ৬। মোঃ নুরুল আমিন (৫০) দের হেফাজত হতে (ক) ০১টি অয়েল ট্যাংকার, যাহার গায়ে ওটি ইশরাত, এম-২৫৩৭৩ লেখা আছে, (খ) অয়েল ট্যাংকারে রক্ষিত ১২৭০০ লিটার ডিজেল, মোট মূল্য অনুমান ১৪,৬০,৫০০/- টাকা, (গ) একটি পাম্প মটর সংযুক্ত ১.৫ ইঞ্চি পাইপ, যাহাদের সর্বমোট মূল্য অনুমান ১,১৪,৭৫,৫০০/- টাকা, পেয়ে ০৪.৪৫ ঘটিকার সময় উদ্ধারপূর্বক জব্দ করে। ধৃত আসামীদেরকে উদ্ধারকৃত ডিজেল সংক্রান্তে জিজ্ঞাসা করলে তারা জানায় যে, উদ্ধারকৃত ডিজেল ক্রয় করার জন্য অজ্ঞাতনামা ব্যক্তি ব্রীজঘাটে এসে তাদের কোম্পানীর ম্যানেজারের নির্দেশে তাদের অয়েল ট্যাংকারে উঠে ঘটনাস্থল ও আশপাশ এলাকার কর্ণফুলী নদীতে বিভিন্ন উৎস্য হতে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে ট্যাংকারে ভর্তি করতঃ বিক্রয়ের উদ্দেশ্যে বাংলা বাজার ঘাটের দিকে যাচ্ছিল বলে স্বীকার করে।  জানা যায়, বর্ণিত আসামীরা দীর্ঘদিন যাবত অজ্ঞাতনামা ১/২ জন ব্যক্তির সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে কর্ণফুলী নদী ও আশপাশের ঘাট এলাকায় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় করে আসছে। এসআই/মোঃ মোজাম্মেল হোসেন বাদী হয়ে ধৃত ১-৬নং আসামী সহ অজ্ঞাতনামা ১/২ জন আসামীর বিরুদ্ধে সিএমপি, চট্টগ্রামের বন্দর থানায় এজাহার দায়ের করেন। মামলা রুজু প্রক্রিয়াধীন।উল্লেখ্য যে,  আসামী আরিফুল ইসলাম চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ২০১৭ইং সালের হত্যা মামলার আসামী এবং ধৃত আসামী আব্দুল হালিম এর বিরুদ্ধে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ০২টি ডাকাতির মামলা ও ০৩টি মাদক মামলা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর