আজ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি

চট্টগ্রাম কণ্ঠ: ডেস্ক 

চট্টগ্রামঃ চট্টগ্রামে প্রতারণাসংক্রান্ত একটি সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে হুমকি ও অপপ্রচারের অভিযোগে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ জুন) সিএমপি’র কোতোয়ালি থানায় জিডিটি দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক সাইফুদ্দিন রমিজ।সাইফুদ্দিন রমিজ দৈনিক ‘সকালের সময়’ ও ‘নিউজ ২১ বাংলা টিভি’র চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।জিডি সূত্রে জানা যায়, গত ২০ মে চট্টগ্রাম একাডেমি হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে স্বেচ্ছাসেবক দল নেতা ও আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রণি মিত্রর (প্রকাশ এলেক্স রনি) বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আনেন ভুক্তভোগী রাকাশ দাস ও তার পরিবার। উক্ত সংবাদটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই সংশ্লিষ্ট চক্রটি ওই সাংবাদিকের ওপর ক্ষুব্ধ হয়।জিডিতে সাংবাদিক সাইফুদ্দিন রমিজ অভিযোগ করেছেন যে, সংবাদ প্রকাশের পর থেকে একটি চক্র তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মতো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ নম্বরে ছড়িয়ে দিয়ে মানহানিকর অপপ্রচার ও হয়রানি চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুন বিকেলে কোতোয়ালি থানাধীন প্রেস ক্লাবের সামনে অবস্থানকালে তার মোবাইল ফোনে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি তাকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার চেষ্টাও চলছে উল্লেখ করে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে সাংবাদিক রমিজ নিজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদ নূর জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।তদন্ত সাপেক্ষেপ্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে, এই ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক সংগঠনের নেতারা। তারা অবিলম্বে সাংবাদিক সাইফুদ্দিন রমিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর