চট্টগ্রাম কন্ঠ : ডেস্ক রিপোর্ট
আনোয়ারা থানার ঐতিহ্যবাহী তৈলারদ্বীপ বারখাইন এরশাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ কর্তৃক আয়োজিত ১৯৫৯–২০২৬ ব্যাচ কে নিয়ে আসন্ন ১১ই সেপ্টেম্বর শুক্রবার দিন ব্যাপী লালদীঘি পাডস্থ চট্টগ্রাম জেলা পরিষদ অডিটরিয়ামে পুনর্মিলনী ও মিলনমেলা আয়োজন উপলক্ষে আজ ১৪ আগস্ট তৈলার দ্বীপ বারখাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং গত ৭ ই আগস্ট সিআরবি উদ্যানে এবং চট্টগ্রাম অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৩১ হল রুমে চট্টগ্রাম শহর ও গ্রাম ভিত্তিক প্রাক্তন ছাত্রদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও প্রাক্তন ছাত্র শাহ আলম আহমদুল হোসেন মোহাম্মদ ইউনুচ মনিরুল ইসলাম, আসাদুজ্জামান, জালাল উদ্দিন, আহমদ জামিল, লিংকন দত্ত ডক্টর উজ্জ্বল কুমার দেব, মোহাম্মদ ফারুক, সাইফুল ইসলাম শামীম, আনোয়ার হোসেন, সাফায়েত গনি ইভেন, তৈয়ব তাহের, আবুল কাশেম, এরশাদ আলী রুবেল, সালাউদ্দিন খোকন, কলি, আরাফাত হোসেন, মোঃ ফারুক, আব্দুল্লাহ আল নোমান, মোঃ সাফায়েত মাহবুব ইবনে কামরুল,মোঃ সাজ্জাদ ।বক্তারা বলেন অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী ৪ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত টোকেন সিস্টেমে নাম সিরিয়াল অনুযায়ি লিপিবদ্ধ করা যাবে। প্রত্যেকটি ব্যাচ তাদের নিজ নিজ বেসমেন্টের সঙ্গে যোগাযোগ সাপেক্ষে আয়োজন কমিটিকে সার্বিক সহযোগিতা প্রসারিত করবেন।১৯৯২ ব্যাচের ছাত্র চুয়েটের শিক্ষক প্রফেসর উজ্জ্বল কুমার দেব বলেন পুনর্মিলনীর মাধ্যমে বন্ধু-বান্ধব সিনিয়র জুনিয়র এবং সম্মানিত শিক্ষকদের সঙ্গে কুসল বিনিময় এবং সার্বিক খোঁজখবর নেওয়া এটাই পুনর্মিলনির প্রতিপাদ্য বিষয়।১৯৯৮ ব্যাচের পক্ষ থেকে এরশাদ আলী রুবেল বলেন প্রাক্তন শিক্ষার্থীরা গ্রাম থেকে যাওয়া আশার।ট্রান্সপোর্ট ব্যবস্থা করবেন১৯৯৭ ব্যাচের ইবেন বলেন রেজিস্ট্রেশন ফি ন্যূনতম করে সবার অংশগ্রহণ করা১৯৯১ ব্যাচের আসাদ বলেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মাননা প্রদান করা হবে১৯৯১ ব্যাচের জালাল উদ্দিন বলেন অনেকদিন পর পুরাতন বন্ধু বান্ধবীদের সঙ্গে কুশল বিনিময় করা যাবে১৯৯৮ ব্যাচের খোকন বলেন চট্টগ্রাম শহরের অনুষ্ঠানে প্রত্যেক প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম ও অকুন্ন রাখা। ২০১৯ ব্যাচের শাফায়েত বলেন আমাদের মধ্যে অনেক ছাত্র আছে ইনকাম নাই এখনো স্টুডেন্ট তাদের কথা চিন্তা করে রেজিস্ট্রেশন ফি ন্যূনতম করা যায় কিনা।১৯৮১ ব্যাচের মনিরুল ইসলাম রেজিস্ট্রেশন ভিত্তিক অংশগ্রহণ কে অভিবাদন জানিয়েছেন।মাস্টার শাহ আলম বলেনদীর্ঘ ৩৫ বছরের শিক্ষকতাই হাজার হাজার ছাত্রছাত্রী বিদ্যালয় থেকে বের হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে দেখতে পারবো। প্রত্যেকটা প্রোগ্রামে আমি নিজে সহযোগিতা করেছিএবং সব সময় আমি আয়োজক দের পাশে ছিলাম বলেছেন মোহাম্মদ ইউনুস।আয়োজকদের পক্ষ থেকে ১৯৯২ সনের শিক্ষার্থী মোঃ ফারুক বলেন ২০১২ সাল থেকে ২০২৪পর্যন্ত ঈদের পরের দিন তৈলার দ্বীপ হাই স্কুল অডিটোরিয়াম এবং মাঠে ৬ বার অনুষ্ঠান করেছি।যেহেতু আমাদের প্রাক্তন ছাত্রীরা ঈদের পরের দিন শ্বশুরবাড়িতে থাকায় অংশগ্রহণ কম করতে পারত সবার আগ্রহ ছিল একটা চট্টগ্রাম অনুষ্ঠান শহরে প্রোগ্রাম করলে আমরা ছাত্রীরা উপস্থিত থাকবো তাহাদের কথা চিন্তা করে প্রথমবারের মত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর কক্ষে দিন ব্যাপী অনুষ্ঠান এনজয়ের মাধ্যমে সকল ব্যাচের প্রতিনিধি তাহাদের নিজ নিজ ব্যাচের ভূমিকা পালন করবেন।মত বিনিময় সভায় সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় টি-শার্ট বিতরণ ব্যাচ ভিত্তিক স্মৃতিচারণ সম্মানিত শিক্ষকদের সম্মাননা প্রদান এই বছরের GPA5প্রাপ্ত সবাইকে সম্মাননা প্রদান সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা একটি রেলি রেফেল ড্র এবং সংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply