আজ ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সংখ্যালঘু সুরক্ষা আইনসহ আট দফা বাস্তবায়নের দাবী ঐক্য পরিষদ’র

সবুজ অরণ্য: চট্টগ্রাম 

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভায় সংখ্যালঘু সুরক্ষা আইনসহ আট দফা বাস্তবায়নের দাবী জানয় ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।শুক্রবার (৩১ জুলাই) বিকাল ০৪ টায় নগরীর আন্দরকিল্লা ঐক্য পরিষদ কার্যালয়ে সংগঠনের দক্ষিণ জেলা সভাপতি বাবু তাপস হোড়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী’র সঞ্চালনায় এসভা অনুষ্ঠিত হয়।প্রণব দাশগুপ্তের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, শ্যামল দাশ, মাস্টার বিষ্ণুযশা চক্রবর্ত্তী, লোহাগাড়া উপজেলার সাবেক সভাপতি ও জেলা নেতা মাস্টার সুনীল চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক লায়ন শেখর দত্ত, যুগ্ম সাধারন সম্পাদক ও আনোয়ারা উপজেলা সাধারন সম্পাদক সাগর মিত্র, যুগ্ম- সাধারন সম্পাদক ও পটিয়া উপজেলা সাধারন সম্পাদক তাপস কান্তি দে, সাংগঠনিক সম্পাদক সাজীব বৈদ্য, আইন বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদ সভাপতি অ্যাডভোকেট সুমন সরকার, দক্ষিণ জেলা যুব ঐক্য পরিষদ সাধারন সম্পাদক ও ঐক্য পরিষদের সহ-যুব বিষয়ক সম্পাদক গৌতম দাশ, দক্ষিণ জেলা মহিলা ঐক্য পরিষদ সভাপতি রূপসী দাশ, সাংস্কৃতিক সম্পাদক বাবলু কুমার দেব, দক্ষিণ জেলা শিক্ষক ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক মাস্টার শ্যামল কান্তি দে, লোহাগাড়া ঐক্য পরিষদের দ্বিতীয় সভাপতি সুভাষ নাথ, কর্ণফুলী উপজেলা সাধারণ সম্পাদক ডাঃ রাখাল চন্দ্র নাথ, সাবেক দক্ষিণ জেলা যুগ্ম সম্পাদক ও সদস্য হরিপদ চৌধুরী বাবুল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ডাঃ পঞ্চানন দাশগুপ্ত, সহ রাজনীতি বিষয়ক সম্পাদক অনুপ দাশ, সম্মানিত সদস্য মাধাই চন্দ্র নাথ, ডাঃ রিটন দাশ, পলাশ দাশ, ইঞ্জিনিয়ার প্রান্তিক চক্রবর্ত্তী, পোপন ধর, প্রদীপ দাশ, অ্যাডভোকেট শিবু প্রসাদ ভদ্র (জীবন), যুব ঐক্য পরিষদের রোকেল বড়ুয়া, উৎপল বড়ুয়া, সাজীব দত্ত (সৌরভ), রুবেল সর্দার, চিন্ময় দাশগুপ্ত, ইমন দত্ত, যাদব সর্দার, সুজন দে, বিকাশ নাথ, শাবলু মিত্র, নয়ন শর্মা, সুনীল দাশ আকাশ, বিকাশ দাশ, সৈকত চক্রবর্ত্তী ও শ্যামল কান্তি দাশ।সভায় দেশে বিরাজিত সমস্যার বিষয়ে আলোচনা করে উত্তরণে নানামুখী ধাপ অতিক্রম করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রতিটা উপজেলায় সাংগঠনিক কর্মকান্ড জোরদার করার জন্য পরিষদের ভিত্ শক্ত করার তাগিদে সকলকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রাম করার বিকল্প নাই বলে মত প্রকাশ করেন।সংগঠনকে গতিশীল করে নতুন উদ্যমে পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেও নানামুখী পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলা বাঁশখালী উপজেলা ও লোহাগাড়া উপজেলা কমিটিকে সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়। অতিদ্রুত এ তিন উপজেলায় নতুনভাবে কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর