আজ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে ইয়াবাসহ একই পরিবারের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ

কর্ণফুলী প্রতিনিধ: রুবেল

কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ইয়াবা একটি সংঘবদ্ধ মাদক চক্রের মাধ্যমে চট্টগ্রাম মহানগর ও আশপাশের এলাকায় সরবরাহের উদ্দেশ্যে আনা হচ্ছিল। এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন।মঙ্গলবার (৪ আগস্ট ) মধ্যরাতে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড় এলাকায় স্থাপিত পুলিশ চেকপোস্টে রয়েল কক্স সার্ভিস নামের একটি বাসে নিয়মিত তল্লাশিকালে তাদের আটক করা হয়। পরে তাদের কাছে থাকা ৩টি কাপড়ের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা তিন প্যাকেটে মোট ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।ইয়াবা সহগ্রেপ্তারকৃতরা হলেন,মো. ফারুক (৩২),ছকিনা আক্তার সুমি (৩৯) ওরিনা আক্তার (৩০)।তারা কক্সবাজার জেলার স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) চয়ন কুমার দাশ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান করেন। গ্রেপ্তারকৃতদের চলাচল, যোগাযোগ এবং উদ্ধার হওয়া মাদকের পরিমাণ বিশ্লেষণ করে দেখা হচ্ছে তারা কেবল পরিবহনকারী, নাকি একটি বড় মাদক সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তাদের ব্যবহৃত মোবাইল ফোন, যোগাযোগের তথ্য এবং সম্ভাব্য আর্থিক লেনদেনও যাচাই করা হচ্ছে।এ ঘটনায় কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৭। পরে গ্রেপ্তার তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।এদিকে,মাদকের বিরুদ্ধে এমন সফল অভিযানে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা ও পুলিশের প্রতি ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এলাকাবাসী ও সচেতন মহল বলছেন, মাদকের বিরুদ্ধে এমন কঠোর ও কার্যকর পদক্ষেপ তরুণ সমাজকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন,কর্ণফুলী থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। নিয়মিত চেকপোস্ট ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই এই সফল অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন,আমরা শুধু বাহককে গ্রেপ্তার করেই দায়িত্ব শেষ করছি না। এই ইয়াবার মূল উৎস কোথায়, কারা অর্থায়ন করেছে, কারা গ্রহণ করার কথা ছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মাদক সিন্ডিকেটের মূল হোতাদের আইনের আওতায় আনতে কর্ণফুলী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম জানান,নগরীতে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে চট্টগ্রামে সরবরাহের সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত ও নির্মূলে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে বলে মন্তব্য করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর