আজ ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে আনোয়ারায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর শাস্তির দাবি

মো. সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম)
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশ থেকে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
মঙ্গলবার বেলা ১১টায় জয়কালী বাজার দীপুমনি শপিং সেন্টারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাঈম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর বাহাদুর, যুগ্ম আহ্বায়ক মোঃ ইসহাক, আহমেদ নুর, নুরুল আজিম, দপ্তর সম্পাদক রাশেদ আহমেদ, মো. লোকমান, মোঃ খালেদ, মোঃ মিজান, স্বেচ্ছাসেবক দল নেতা নজরুল ইসলাম লিটন, মনির উদ্দিন চৌধুরী সেন্টু, জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম এবং মো. সাদ্দাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারী রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছেন। তারা অবিলম্বে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক কর্মকাণ্ড ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শালীন ভাষা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখা প্রত্যেক রাজনৈতিক নেতার দায়িত্ব। এ ধরনের বক্তব্যের পুনরাবৃত্তি হলে কঠোর গণতান্ত্রিক কর্মসূচি দেওয়া হবে বলেও তারা সতর্ক করেন।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর