বান্দরবান প্রতিনিধিঃ
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কক্সবাজার অঞ্চলের বান্দরবান সদর উপজেলা কার্যালয়ে তিনদিনব্যাপী সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের জন্য “নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন” বিষয়ক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।গত ৬ থেকে ৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবিএফ কক্সবাজার অঞ্চলের সম্মানিত উপপরিচালক জনাব মোঃ ইউনুছ মিয়া। তিনি তার বক্তব্যে বলেন, নারীদের নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।প্রশিক্ষণ কর্মসূচিতে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন পিডিবিএফ কক্সবাজার অঞ্চলের সিনিয়র সহকারী পরিচালক জনাব মোঃ সালামত উল্লাহ খন্দকার।এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন বান্দরবান সদর উপজেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক জনাব মোঃ আবু ইউছুফ।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার কৃষি অফিসার জনাব মোঃ রাকিবুল হাসান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ মনিরুজ্জামান। তারা তাদের বক্তব্যে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।পল্লী সঞ্চয় ব্যাংক, বান্দরবান সদর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক জনাব অনুপম নন্দীও অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের উদ্বুদ্ধ করেন এবং আর্থিক অন্তর্ভুক্তির গুরুত্ব তুলে ধরেন।প্রশিক্ষণ চলাকালে নেতৃত্বের গুণাবলি, সামাজিক সচেতনতা, দল পরিচালনা, আর্থিক ব্যবস্থাপনা ও আত্মনির্ভরশীলতা বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।উপজেলা কার্যালয়ের সহকর্মীবৃন্দ প্রশিক্ষণ কার্যক্রমটি সফলভাবে বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন। অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ শেষে তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে সমাজ উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply