কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী বডউঠান এলাকায় জমির বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রবাসী পরিবারের বৃদ্ধ ও নারীসহ অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে বৃদ্ধ শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
স্থানীয় সূত্রে , গত (৯ ফেব্রুয়ারি) কর্ণফুলী উপজেলার বড়উঠান ২নং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাঠাল মুড়া এলাকায় শাহ আলমের নিজ বাড়ির জায়গায় বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।ভুক্তভোগী পরিবারের দাবি, নিজেদের জমির উপর দিয়েই প্রতিপক্ষকে চলাচলের সুযোগ রেখে বাউন্ডারি নির্মাণের কাজ করা হচ্ছিল এ সময় আবদুন নুর, ইশতিয়াক হোসেন, ফজলুল কাদের, সাজিয়া বেগম ও নুরুল আলমসহ অজ্ঞাত আরও অনেকজন এসে হামলা চালায়। হামলায় বৃদ্ধ ও নারীসহ ৫ থেকে ৬ জন গুরুতর আহত হন। তাদের মধ্যে শাহ আলমের অবস্থা সংকটজনক বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।ভুক্তভোগী পরিবারের আরো বলেন , হামলার সময় ঘরে ঢুকে নতুন বধূর ২ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় দেড় লাখ টাকা লুট করা হয়। পাশাপাশি ঘরবাড়িতে ভাঙচুর চালিয়ে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেন তারা।ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী কলছুমা আক্তার বলেন, “তারা যখন বাউন্ডারি দিচ্ছিল, তখন প্রতিপক্ষ প্রথমে আগে দেওয়া টিনশেড বাউন্ডারি ভেঙে ফেলে। এরপর হামলা ও লুটপাট চালায়।”অন্যদিকে অভিযুক্ত পক্ষের সাজিয়া বেগম টিনশেড বাউন্ডারি কেটে নেওয়ার কথা স্বীকার করলেও লুটপাটের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “বিষয়টি নিয়ে মামলা হয়েছে। কাজ করতে নিষেধ করা হয়েছে নিষেধ অমান্য করে কাজ করায় আমরা টিন কেটে নিয়েছি, আর কিছু করিনি।”এদিকে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্ণফুলী থানা-র এসআই মিজান বলেন, “তারা ডাকাতির স্টাইলে হামলা করেছে। জায়গাজমি নিয়ে ঝামেলা থাকতে পারে, কিন্তু তাই বলে ঘরবাড়ি কুপিয়ে ভাঙচুর করা ঠিক নয়।” তিনি আরও জানান, নির্বাচনের আগে গিয়ে দুই পক্ষকেই কাজ না করতে নিষেধ করা হয়েছিল, তবে কেউ তা মানেনি। ঢালাই কাজ চলাকালীন সময়েই প্রতিপক্ষ অতর্কিত হামলা চালায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এসআই মিজান বলেন, ভুক্তভোগী পরিবার মামলা করলে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিজেদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
Leave a Reply