আজ ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অন্তঃসত্ত্বা প্রবাসীর স্ত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ ধর্ষক গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগে একজন ধর্ষকে গ্রেফতার করে র‍্যাব-১৫,

২ জানুয়ারি ২০২২ তারিখ আনুমানিক ৭:১০ ঘটিকায় বান্দরবান জেলার লামা থানাধীন একজন ধর্ষককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫,কক্সবাজার।

গত বুধবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে বান্দরবানের লামা উপজেলার রুপসী পাড়া ইউনিয়নের বৈদ্যভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

দুই শিশুসন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাতভর ধর্ষণ ও লুটপাটের খবর ইলেকট্রিক অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়।

সূত্রে জানা যায়, দুই শিশুসন্তানকে ঘরে আটকে রেখে প্রবাসীর অন্তঃসত্ত্বা স্ত্রীকে রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ওই নারীকে মারধর এবং বসতবাড়িতে লুটপাট করে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী নারী তার দুই শিশুসন্তানকে নিয়ে নিজ বাড়িতে একা থাকতেন। বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দুর্বৃত্তরা তার মুখ চেপে ধরে। এ সময় তার দুই শিশুকে ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে রাতভর ধর্ষণ ও মারধর করা হয়।

ধর্ষণের পর দুর্বৃত্তরা বাড়ির আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ গৃহবধূর।

সকালে পার্শ্ববর্তী এক নারী ওই বাড়িতে পানি আনতে গেলে ঘরের জানালা দিয়ে দুই শিশুকে কান্না করতে দেখেন। তিনি এগিয়ে গেলে প্রবাসীর স্ত্রীকে বাড়ির পেছনে হাত-পা বাঁধা অবস্থায় দেখেন। পরে জানাজানি হলে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে।

লামা থানা উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় রশি কেটে ওই নারীকে উদ্ধার করা হয়। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের ওয়ান স্টপ সেন্টারে পাঠানো হচ্ছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর