আজ ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিএমপির বায়েজিদ থানার অভিযানে মোটর সাইকেল সহ ২জন গ্রেফতার।

চট্টগ্রাম রিপোর্টার : মোহাম্মদ মাসুদ

সিএমপির বায়েজিদ বোস্তামী থানা পুলিশ চট্টগ্রাম জেলার মিরসরাই থানা এলাকা থেকে ছিনতাইকৃত ১টি মোটর সাইকেল সহ মেহেরাজ হোসেন চৌধুরী(২০) ও শাহরিয়ার হোসেন সাব্বির(২০)কে গ্রেফতার করেন।

২৭ ডিসেম্বর রোজ সোমবার পূর্ব পঅভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে গ্রেফতার করা হয়।

গত ১৩/১২/২০২১ইং তারিখ বিকাল ০৩.৩০ ঘটিকার সময় বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচরা বাজারস্থ জামান হোটেলের পাশে একজন মোটর সাইকেল বিক্রেতা আসেন তার ব্যবহৃত মোটর সাইকেল বিক্রয় করতে। চট্টমেট্রো-ল-১৬-৯৩৩৫। উক্ত মোটর সাইকেলটি বিক্রয়ের উদ্দেশ্যে তিনি কিছুদিন পূর্বে ওয়েবসাইট সেলবাজার ডটকম এ পোষ্ট করেন। গ্রেফতারকৃতরা ট্রায়াল দেওয়ার কথা বলে দ্রুত মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। এরূপ অভিযোগের প্রেক্ষিতে বায়েজিদ বোস্তামী থানায় ০১টি মামলা রুজু করা হয়।

মামলা রুজু হওয়ার পর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ দিকনির্দেশনায় চৌকস আভিযানের মাধ্যমে উক্ত আভিযান সফল ও অপরাধীদেরকেও গ্রেফতার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর