আজ ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলী নদী থেকে ১৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড

মোঃ ফারুক (কর্ণফুলী)

চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল) বিক্রির সময় বিপুল পরিমাণ ডিজেলসহ ২ টি অয়েল ট্যাঙ্কার জব্দ এবং ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।বুধবার ১৩ মে ২০২৬ রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের লাল বয়া সংলগ্ন বুধবার রাত ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবস্থানরত “ও.টি কুরবান আলী শাহ” নামক অয়েল ট্যাংকারে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল (ডিজেল), “ও.টি সী স্টার” এর নিকট বিক্রির সময় প্রায় ২০ লক্ষ টাকা মূল্যের ১৭ হাজার ৪০০ লিটার ডিজেলসহ উক্ত অয়েল ট্যাঙ্কারদ্বয়কে জব্দ করা হয়। এসময় অবৈধ বিক্রির সাথে জড়িত ৯ জন চোরাকারবারিকে আটক করা হয়। জব্দকৃত ডিজেল, অয়েল ট্যাঙ্কারদ্বয় ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, অবৈধভাবে তেল মজুদ/ চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর