আজ ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Oplus_16908288

সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয় ওসি পারভেজ আলীর

চট্টগ্রাম কণ্ঠ : ডেক্স 

পুলিশ জনগণের বন্ধু এই স্লোগানকে বাস্তবে রূপ দিতে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী।পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে পারভেজ আলী সততা,
সাহস ও মানবিক কর্মকান্ডের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ইতিবাচক আস্থা অর্জন করেছেন।তার সম্পর্কে উল্লেখযোগ্য কিছু দিক:★যোগদান: তিনি গত ৩০ মে ২০২৬ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।★মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: যোগদানের পর থেকেই তিনি পতেঙ্গা এলাকা থেকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছেন।
★জনসেবা ও উন্নয়ন: আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং মানুষের সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন, যেমন ভোক্তা অধিকারের অভিযানে সহযোগিতা করা।বিমানবন্দর ও দেশের অন্যতম পর্যটনকেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকত ঘিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকায় প্রতিদিন দেশি-বিদেশি পর্যটক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ হাজারো মানুষের চলাচল।ফলে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবংপতেঙ্গা সমুদ্র সৈকত নিরবিচ্ছিন্ন মনিটরিং এর আওতায় এনেছেন।যা কিনা জনবান্ধব পুলিশিং এর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।★সাধারণ মানুষের নিরাপত্তাঃআইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি থানায় সেবা নিতে আসা মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছেন তিনি।★কিশোর গ্যাং দমনঃ
মাদক, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাং কালচার, কিশোর অপরাধসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে স্থানীয়দের সাথে নিয়ে  পুলিশি উঠান বৈঠক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছেন ওসি পারভেজ আলী।★স্থানীয়দের প্রত্যাশাঃ
আইনশৃঙ্খলা রক্ষায় চলমান উদ্যোগের পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি, অপরাধের তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার বিষয়টি সামনে রাখছে পতেঙ্গা থানা পুলিশ।
সর্বপরী এলাকাবাসী প্রত্যাশা করেন ওসি পারভেজ আলীর নেতৃত্বে পতেঙ্গা থানার অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়বে এবং অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ পতেঙ্গা গড়ে উঠবে।একজন পুলিশ কর্মকর্তার প্রকৃত সাফল্য শুধু অপরাধী গ্রেপ্তারে নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো, ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করা এবং সাধারণ মানুষের মনে নিরাপত্তার অনুভূতি তৈরি করা।এ সকল প্রসঙ্গে ওসি পারভেজ আলী গণমাধ্যমকে বলেন, পুলিশের মূল দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা তৈরি হলে অপরাধ নিয়ন্ত্রণ আরও সহজ হবে। সাধারণ মানুষের যেকোনো আইনগত সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।তিনি আরও মনে করেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। শিক্ষা, খেলাধুলা ও সুস্থ সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করা গেলে একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের আইনি সহায়তা পাওয়ার পথ সহজ করাও জনবান্ধব পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরো বলেন সততা, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর