আজ ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ২ মাস পর আন্তর্জাতিক ফ্লাইট চালু

চট্টগ্রাম কণ্ঠ : ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নির্দেশনা প্রদান করেছে বেসামারিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ক’রোনা’ভাই’রাস সং’ক্রম’ণ বৃদ্ধির কারণে প্রায় দুই মাস আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার পর আজ মঙ্গলবার চট্টগ্রাম থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের নিষেধা’জ্ঞা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ক’রো’নাভা’ইরা’স পরিস্থি’তির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ মঙ্গলবার থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ করার নির্দেশনা পাওয়া গেছে।

সরকারি-বেসরকারি বিমান সংস্থাগুলো তাদের আন্তর্জাতিক রুটে চট্টগ্রাম থেকে ফ্লাইট অপারেশন করতে পারবে। তবে আজ চট্টগ্রাম থেকে কোন আন্তর্জাতিক ফ্লাইটের শিডিউল নেই বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর