আজ ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারার বরুমচড়ায় আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

আনোয়ারা প্রতিনিধি : মঞ্জুরুল

প্রথম ম্যাচে ১-০ গোলে জয় দিয়ে শুভসূচনা করল বরুমচড়া ১ নম্বর ওয়ার্ড। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে যুব তরুণ সমাজের উদ্যোগে এবং জাফর আয়েশা ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফ মহিউদ্দিন সিকদার সহযোগিতায় শুরু হয়েছে আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৬। অদ্য ৩০ অক্টোবর বিকাল ৪টায় বরুমচড়া শহিদ বদরুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বরুমচড়া ১ নম্বর ওয়ার্ড ও ৪ নম্বর ওয়ার্ড। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। জমজমাট এই ম্যাচের ৪০ মিনিটের মাথায় বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডের খেলোয়াড় রোকনের করা গোলে এগিয়ে যায় ১ নম্বর ওয়ার্ড।পরবর্তীতে গোল পরিশোধের জন্য ৪ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা একাধিক চেষ্টা করলেও সফল হতে পারেনি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বরুমচড়া ১ নম্বর ওয়ার্ড। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে বিজয়ী দল।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফ সিকদার মিন্টু, চেয়ারম্যান, জাফর আয়েশা ফাউন্ডেশন।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডা. লক্ষীপদ দাশ, হৃদরোগ বিশেষজ্ঞ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক, আয়োজক কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আয়োজকদের প্রত্যাশা, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকার তরুণ সমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে এবং নতুন প্রতিভাবান ফুটবলারদের বিকাশের সুযোগ সৃষ্টি হবে।খেলাধুলা হোক তারুণ্যের শক্তি, ঐক্য ও সম্প্রীতির বন্ধন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর