নিজস্ব প্রতিবেদক:
আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী স্বনামধন্য তৈলার দ্বীপ বারখাইন এর্শাদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের নিয়ে দীর্ঘ বছর ধরে পুনর্মিলনী অনুষ্ঠান সফল করে আসছে তার ধারাবাহিকতায় আগামী ১১ সেপ্টেম্বর পুনর্মিলনী অনুষ্ঠানকে ঘিরে কিছু দুষ্ট মহল ফেইসবুকে ভুয়া আইডি খুলে অপপ্রচার চালাচ্ছে, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, ওই ভুয়া ফেইসবুক আইডি সনাক্ত করার জন্য দেশের কয়েকটি গোয়েন্দা সংস্থায় পাঠানো হয়েছে খুব দ্রুত তার পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরা হবে।এ ব্যাপারে তৈলার দ্বীপ হাই স্কুলের প্রাক্তন ছাত্র এস এম, মফিজুল্লাহ (১৯৭০) ব্যাচ তিনি বলেন স্কুলের পুনর্মিলনী মত একটি অনুষ্ঠান করা যথেষ্ট শ্রম এবং সময়ের প্রয়োজন যারা কষ্ট করে এ অনুষ্ঠানের আয়োজন করছে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করার কথা। তা না করে যাহারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে এতে স্কুলের এবং এলাকার সাথে প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরও সুনামক অক্ষুন্ন হচ্ছে, এ ধরনের অপপ্রচার একটি সাইবার অপরাধ তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার।
সাইবার অপরাধ কি এবং তার সাজা :তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সংশোধনী আইন – ২০০৬/২০১৩ থেকে ২০২৫/২০২৬ আইনের সবচেয়ে আলোচিত ও সমালোচিত ধারা হলো ৫৭ ধারা, যা মূলত ইলেকট্রনিক মাধ্যমে মিথ্যা, অশ্লীল বা মানহানিকর তথ্য প্রকাশসংক্রান্ত অপরাধের জন্য ব্যবহৃত,বাংলাদেশে সাইবার বুলিং বা অনলাইনে হয়রানির অপরাধের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইন বা তথ্যপ্রযুক্তি আইনের বিভিন্ন ধারা অনুযায়ী সর্বোচ্চ ৫ থেকে ৭ বছর বা ক্ষেত্রবিশেষে তার অধিক কারাদণ্ড এবং আর্থিক জরিমানার বিধান রয়েছে।
Leave a Reply