বোয়ালখালী প্রতিনিধি-ঃ সবুজ আরণ্য
বোয়ালখালী পৌরসভার মুফতিপাড়া এলাকায় ইয়াবা বিক্রির সময় মোশারফ হোসেন (২৩) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (২৭ আগষ্ট) অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।অভিযান চলাকালে সর্বিক সহযোগিতা করেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাফফর আহম্মদ, বোয়ালখালী থানা পুলিশ এবং সংশ্লিষ্ট এলাকার মাদকবিরোধী সচেতন জনগণ।এসময় ইউএনও মেহেদী হাসান ফারুক বলেন, মাদক বিক্রি, সেবন ও সংশ্লিষ্ট অপরাধের তথ্য উপজেলা প্রশাসন ও বোয়ালখালী থানা পুলিশকে জানান। সম্ভব হলে নির্ভরযোগ্য তথ্য ও প্রমাণ দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করুন।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে শুধু প্রশাসনিক অভিযান নয়, প্রয়োজন সামাজিক প্রতিরোধ। আমাদের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতাই পারে মাদকের বিস্তার রোধ করতে।আটককৃত ব্যক্তি ভোলা জেলার লালমোহন উপজেলার পশ্চিম কচুয়াখালী ৮নং ওয়ার্ডের সোনা হাওলাদার বাড়ির মৃত নুর আলম ও ইয়াসমিন বেগমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার ৫নং ওয়ার্ড মুফতি পাড়া হাজী নজির আহমেদের বাড়ীতে ভাড়া বাসায় বসবাস পৌরসভা করে আসছেন।
Leave a Reply