আজ ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বোয়ালখালীর বন্যাদুর্গত পরিবার’র মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ত্রাণ বিতরণ

বোয়ালখালী প্রতিনিধি-ঃ

প্রায় চার দশক পর সবচেয়ে বেশি অতি বৃষ্টির কারণে হাজার হাজার পরিবার এবং বাড়িঘর ভাসিয়ে নিয়ে যায় বন্যার পানি। দেশের বিভিন্ন জেলা থেকে মানবতার হাত বাড়িয়ে দেয় চট্টগ্রামের বন্যা দুর্গত মানুষের পাশে তারি ধারাবাহিকতায় বোয়ালখালীর বন্যাদুর্গত পরিবার’দের মাঝে চট্টগ্রাম সমিতি ঢাকার সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয় ,।রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ, পশ্চিম গোমদন্ডী ও পূর্ব গোমদন্ডী এলাকায় বোয়ালখালী প্রেস ক্লাব’র সদস্যরা এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে সহায়তা করেন।এসময়ে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোহাম্মদ তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, এম. আর তাওহীদ , তাজুল ইসলাম মানিক ও শাহেদ হোসেন ছোটন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর