আজ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বোয়ালখালী পোপাদিয়ায় গ্রাম পুলিশ’র উপর হামলা; দোষীদের শাস্তি দাবি এলাকাবাসীর

বোয়ালখালী প্রতিনিধি:

উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে টিটু চক্রবর্তী নামে এক ব্যাক্তির উপর হামলার অভিযোগ উঠেছে।তিনি ঐ ওয়ার্ডে গ্রাম পুলিশ (চৌকিদার) হিসেবে দায়িত্ব পালন করছেন।আহত টিটু চক্রবর্তী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুলিন অধিকারীর বাড়ির উত্তম চক্রবর্তীর ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক সাড়ে এগারোটায় নিজ বাড়িতে ফেরার পথে অন্ধকারে দুর্বৃত্তরা প্রথমে তার সাইকেলে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয়। এরপর কয়েকজন মিলে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করে। দুর্বৃত্তদের মারধরে তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার আকস্মিকতায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়দের দাবি, টিটু চক্রবর্তী একজন শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত তার সঙ্গে এমন ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।শনিবার (১৮ জুলাই) এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।ভুক্তভোগীর দাবি, হামলার একপর্যায়ে দুর্বৃত্তরা তার সাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গ্রাম পুলিশের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর