আজ ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদগাও থানায় জুলাই হত্যা মামলার আসামি যুবলীগ কর্মী শফিক গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি : আরিফুল ইসলাম 

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি ও যুবলীগ কর্মী মো. শফিক (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাটের ফরিদের পাড়া তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। শফিক ওই এলাকার রফিক কন্ট্রাক্টারের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শফিক দীর্ঘদিন ধরে চান্দগাঁও থানা এলাকায় যুবলীগের কর্মী হিসেবে সক্রিয় ছিলেন। তার বিরুদ্ধে ভূমি দখল, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পলাতক আসামি এসরারুল হক এসরালের অনুসারী।এছাড়া, ২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে বহদ্দারহাট কাঁচাবাজার এলাকায় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে দায়ের করা একটি হত্যা মামলার ৪৮ নম্বর আসামি তিনি। মামলাটি ভুক্তভোগী মো. সেলিম দায়ের করেন।চান্দগাঁও থানার ওসি (তদন্ত) সবুজ রহমান জানান, জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি শফিককে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদের পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর