আজ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মে দিবসে আনোয়ারায় বর্ণাঢ্য র‍্যালি-সমাবেশ, শ্রমিক অধিকার বাস্তবায়নের জোর দাবি

মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস (১ মে) উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা; বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নেন।সকাল থেকে ব্যানার-ফেস্টুন হাতে শ্রমিকরা র‍্যালিতে যোগ দেন। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন, আনোয়ারা উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক হাবিবুল্লাহর সঞ্চালনায় সমাবেশ পরিচালিত হয়।সমাবেশে উপস্থিত ছিলেন বৈরাগ ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও আনোয়ারা শাখা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন কন্টাক্টার, চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন আনোয়ারা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এবং বারখাইন ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মোকতার হোসেন সওদাগর, কমিটির সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সোলাইমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি শ্রমিক শ্রেণি হলেও তারা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায্য মজুরি প্রদান, কর্মস্থলে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং শ্রম আইন যথাযথ বাস্তবায়নের দাবি জানান তারা। পাশাপাশি শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, “মে দিবস কেবল একটি দিবস নয়, এটি শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক সংগ্রামের প্রতীক। এই চেতনাকে ধারণ করেই একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।”কর্মসূচির শেষাংশে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর