আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ ঘণ্টার টানা অভিযানে ধরা পড়ল ১৫ বছরের সাজাপ্রাপ্ত ৪ পলাতক আসামি

মোঃ সাইফুল ইসলাম (চট্টগ্রাম)
চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশের একটানা ১৬ ঘণ্টার রুদ্ধদ্বার বিশেষ অভিযানে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ৪ জন  পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আব্দুল গফুর (৪৩), আব্দুর রহিম (৫৬), মোঃ সিরাজ (৬৭) এবং মোহাম্মদ হোসেন (৫৮)। তারা সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা।আনোয়ারা থানা পুলিশের তথ্য অনুযায়ী, আধুনিক তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই মোঃ নুরুল আফছার ও এএসআই সুমন কুমার ধরসহ একটি চৌকস দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।গ্রেফতারকৃত আসামিরা ২০১৫ সালে কক্সবাজার সদর থানার একটি মাদক মামলায় দোষী সাব্যস্ত হন। সে সময় র‍্যাবের অভিযানে বঙ্গোপসাগর এলাকা থেকে তাদের প্রায় ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়েছিল। পরে আদালত তাদের প্রত্যেককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।তবে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাদের গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ। মঙ্গলবারই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযানে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর