আজ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সম্পাদকসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
‎তথ্যভিত্তিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকীসহ প্রতিষ্ঠানের চারজনের বিরু’দ্ধে আদালতে মা’ম’লা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলা প্রেসক্লাব। ১৭ই জুন(বুধবার) বিকাল ৫ টায় আগ্রাবাদ শেখ মুজিব রোডস্থ চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি বর্ষিয়ান সাংবাদিক সৈয়দ আবু মুসা, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক এনামুল হক রাশেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, চট্টগ্রাম জেলা প্রেসক্লাবের সভাপতি বর্ষিয়ান সাংবাদিক সৈয়দ আবু মসা, সাধারন সম্পাদক কেফায়েত উল্লাহ তাফসির, অগ্রযাত্রা প্রতিদিন-এর সহকারী সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অগ্রযাত্রা প্রতিদিন-এর স্টাফ রিপোর্টার মো: এনামুল হক রাশেদী।মানববন্ধনে বক্তারা বলেন, প্রকাশিত সংবাদে প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বি,রুদ্ধে উত্থাপিত অনি’য়ম ও দু’র্নী’তির বিভিন্ন অভি’যোগ জনস্বার্থ সং’শ্লিষ্ট তথ্য ও অনু’সন্ধা’নের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অথচ এসব অভিযোগের তথ্যগত জবাব না দিয়ে গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে একটি মাদক ব্যবসায়ীকে দিয়ে মা,ম’লা করানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি সত্য হয়ে থাকলে এটি কেবল কয়েকজন সাংবাদিককে হয়রানি করার অপচেষ্টা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের একটি বিপ’জ্জনক দৃষ্টা’ন্ত।একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের প্রধান দায়িত্ব হলো জনস্বার্থে সত্য উ’দঘাটন করা এবং ক্ষ’মতার অপ”ব্যবহার, দু’র্নী’তি ও অনিয়মের তথ্য জনগণের সামনে তুলে ধরা। অনুসন্ধানী সাংবাদিকতার জবাব মা’ম’লা, ভ’য়ভী’তি বা হয়’রা’নির মাধ্যমে দেওয়া হলে তা গণতান্ত্রিক মূল্যবোধ, মতপ্রকাশের স্বাধীনতা এবংসংবিধানস্বীকৃত সংবাদপত্রের স্বাধীনতার পরিপন্থী।আমরা সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাই, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা  হয়রানিমূ’লক মা’ম’লা অবিলম্বে প্রত্যাহার করা হোক এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হোক। একই সঙ্গে এ ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দা’য়ীদের বিরু”দ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দা’বি জানাচ্ছি।দেশের সাংবাদিক সমাজ, মানবাধিকার সংগঠন, সুশীল সমাজ এবং গণতন্ত্রে বিশ্বাসী সকল নাগরিকের প্রতি আমরা আহ্বান জানাই, স্বাধীন ও মুক্ত গণমাধ্যম রক্ষার এই ন্যায্য আন্দোলনে সোচ্চার হোন।আমরা চাই স্বাধীন ও মুক্ত গণমাধ্যম।সত্য প্রকাশের অধিকার রুদ্ধ করা যাবে না।হয়’রানি’মূলক মা’ম’লার মাধ্যমে সাংবাদিকদের কণ্ঠ’রোধের অপচে’ষ্টা বন্ধ করতে হবে।মানববন্ধনে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, স্যাটেলাইট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর