আজ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে আনোয়ারার পরৈকোড়ায় যুবদলের সমাবেশ ও মিছিল

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে ইউনিয়ন যুবদল। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে পরৈকোড়া ইউনিয়ন পরিষদ থেকে মিছিলটি বের হয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।মিছিল শেষে আয়োজিত সমাবেশে মামুনুল ইসলাম শহিদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরৈকোড়া ইউনিয়ন যুবদল নেতা ওমর ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা যুবদল নেতা মো. সোহেল।সমাবেশে বক্তারা সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।এ সময় পরৈকোড়া ইউনিয়ন যুবদল নেতা মো. সাদ্দাম, মো. হাসান, মো. এনাম, মো. মাহাবুবুর রহমান কালু, মো. আজিম, উত্তম তালুকদার, আবছার, জাকারিয়া জকু ও মো. রায়হানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সমাবেশ শেষে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর