আজ ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ফেস অব বাংলাদেশ ২০২৬’ নারী বিভাগে সেরা মুকুট অর্জন করলেন মানিকগঞ্জের মেয়ে -আফসানা

চট্টগ্রাম কণ্ঠ :ডেস্ক 
মানিকগঞ্জের মেয়ে আফসানা সুলতানা স্বপ্ন দেখতেন নিজেকে তুলে ধরবেন বড় কোনো মঞ্চে সেই স্বপ্ন পূরণের পথে এবার গুরুত্বপূর্ণ এক অর্জন।‘ফেস অব বাংলাদেশ ২০২৬’ প্রতিযোগিতার নারী বিভাগে সেরার মুকুট জিতেছেন এই তরুণী
জাতীয় পর্যায়ে সাফল্যের পর এবার তাঁর সামনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ। বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে নারী বিভাগে বিজয়ী ঘোষণা করা হয় আফসানা সুলতানাকে। একই আসরে পুরুষ বিভাগে সেরার মুকুট জেতেন অদিত সারজিল কোরেশি।
মানিকগঞ্জ থেকে উঠে আসা আফসানা পড়াশোনা করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। বর্তমানে Apply Dhaka.com-এ স্টুডেন্ট কাউন্সেলর হিসেবে কর্মরত তিনি। পেশাগত দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের আগ্রহের জায়গা মডেলিংয়েও এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তরুণী।
তবে সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে আফসানার পথচলা এবারই প্রথম নয় এর আগে ‘মিস বাংলাদেশ ২০২৪’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ১৫ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি সেই অভিজ্ঞতার পর এবার ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’এ অর্জন করলেন বিজয়ীর খেতাব।এই সাফল্য আফসানার সামনে খুলে দিয়েছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ। আগামী নভেম্বরে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফেস অব এশিয়া ২০২৬’। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আফসানা। আন্তর্জাতিক মঞ্চের জন্য নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করতে চান তিনি।নিজের পরিচিত গণ্ডি পেরিয়ে আরও বড় পরিসরে এগিয়ে যাওয়ার সুযোগ এখন আফসানার সামনে। ‘মিস বাংলাদেশ ২০২৪’ এর সেরা ১৫ থেকে ‘ফেস অব বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী—তাঁর পথচলায় যোগ হলো নতুন এক অধ্যায়।মানিকগঞ্জের আফসানা সুলতানার পরবর্তী গন্তব্য এবার দক্ষিণ কোরিয়া। দেশের মঞ্চে সাফল্যের পর এশিয়ার মঞ্চে কেমন করেন তিনি, সেটিই এখন দেখার অপেক্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর