আজ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কর্ণফুলীতে বরযাত্রীবাহী মাইক্রোবাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৪, আহত ৫

মোঃ সাইফুল ইসলাম, কর্ণফুলী (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যানের ভয়াবহ সংঘর্ষে চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী কলেজবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।নিহতদের মধ্যে রয়েছেন কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশনের নূরজাহান প্লাজার মালিক ও পোকখালী ইউনিয়নের গোমাতলীর বাসিন্দা ফেরদৌস আলম ফিরোজ। তিনি ঈদগাঁও বাসস্টেশনের তারেক মেডিকোর স্বত্বাধিকারী তারেকের বাবা। নিহত অপর দুজন হলেন মাইক্রোবাসচালক মুন্না এবং মাইজপাড়ার বজল মেম্বারের চাচাতো বোন মিফতা। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের অনুষ্ঠান শেষে যাত্রী নিয়ে উখিয়া থেকে ফিরছিল মাইক্রোবাসটি। কলেজবাজার এলাকায় একটি কাভার্ডভ্যান হঠাৎ ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।উদ্ধারকারী পুলিশ সদস্য কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর