বোয়ালখালী প্রতিনিধি-ঃ
জেলা প্রশাসক চট্টগ্রামের বিশেষ নির্দেশনায় চট্টগ্রাময় শুরু হয়েছে পরিষ্কার -পরিচ্ছন্নতা অভিযান। তারই ধারাবাহিকতায়
শনিবার (২৫ জুলাই) সকাল থেকে বোয়ালখালী জুড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।এসময় উপজেলা পরিষদ ভবন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিশেষ এই পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আওতায় উপজেলার ২৬টি সরকারি দপ্তরের ৫৩টি সরকারি ভবন, কর্মকর্তাদের ব্যবহারের জন্য নির্ধারিত ১৪টি সরকারি আবাসিক ভবন, ১টি পৌরসভা ভবন এবং ৯টি ইউনিয়ন পরিষদ ভবন পরিষ্কার- পরিচ্ছন্ন করা হয়।এছাড়া, বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ১০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা নিজ নিজ ব্যবস্থাপনায় তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখার কার্যক্রম পরিচালনা করেন।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় আনুমানিক ৭ লাখ ২৬ হাজার স্কয়ার ফুট এলাকা পরিষ্কার করা হবে। সংগৃহীত বর্জ্য পরিবেশসম্মত উপায়ে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্ধারিত ডাম্পিং স্থানে অপসারণ করা হবে।বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মেহেদী হাসান ফারুক বলেন, “জেলা প্রশাসক মহোদয়ের বিশেষ নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে বোয়ালখালী উপজেলার সকল সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিশেষ পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, বোয়ালখালীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর উপজেলা হিসেবে গড়ে তুলতে এ কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে একটি পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গড়ে তোলা সম্ভব হবে।”
Leave a Reply