আজ ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আনোয়ারার ওষখাইন দরবারে শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আনোয়ারা (চট্টগ্রাম )
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী ওষখাইন আলীনগর দরবার শরীফ প্রাঙ্গণে পবিত্র মহররম উপলক্ষে শোহাদায়ে কারবালা মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক জনসমাগম এবং আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।গত ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ওষখাইন শাহ আলী রজা (রহ.) আলিম মাদরাসা মাঠে ৯নং পরৈকোড়া আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত আলেম-ওলামা, পীর-মাশায়েখ, সমাজসেবক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।মাহফিলে সভাপতিত্ব করেন পীরে তরিকত হযরত আল্লামা মুহাম্মদ ইলিয়াছ রজা (মা.জি.আ.)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেশবরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব পীর আল্লামা মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী (মা.জি.আ.)। বিশেষ আলোচক ছিলেন মাওলানা এনাম রেজা কাদেরী (সিলেট) এবং মুফতি মাওলানা মুহাম্মদ আবুল মনসুর রেজভী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ শাহেদ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মুহাম্মদ আলী হোসেন আরিফ।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আকতার জামাল চৌধুরী বাবুল, মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মুহাম্মদ মোর্শেদ হোসেন চৌধুরী, আলহাজ্ব মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আতিকুর রহমান চৌধুরী, মুহাম্মদ জাকের হোসেন চৌধুরী, মুহাম্মদ হাসান জিয়াউল ইসলাম চৌধুরী, মুহাম্মদ তানভীর উদ্দিন আরিফ, মুহাম্মদ আবু তাহের, মুহাম্মদ ওয়ারেচ আহমেদ মেম্বার, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মুহাম্মদ সালামত আলী মেম্বার এবং কাজী মুহাম্মদ আদনানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।মাহফিলে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ লোকমান, মোহাম্মদ ফেরদৌস বাবু, মোহাম্মদ মহিম, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ রেজাউল করিম, মোহাম্মদ আউয়ুব, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ রুমেলসহ অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্তবৃন্দ।বক্তারা তাঁদের আলোচনায় পবিত্র কারবালার মর্মান্তিক ঘটনা, হযরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর সাথীদের আত্মত্যাগ, ত্যাগের মহিমা, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন অবস্থানের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, কারবালার ঘটনা শুধু ইতিহাস নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, সত্য প্রতিষ্ঠা এবং ইসলামের আদর্শ রক্ষার এক অনন্য দৃষ্টান্ত।আলোচকরা মুসলিম উম্মাহকে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনা, ভ্রাতৃত্ববোধ জোরদার, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বর্তমান প্রজন্মের কাছে কারবালার প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে হামদ, নাতে রাসূল (সা.) ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়। পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।শাহজাদা মাওলানা নেছারের উপস্থাপনায় এবং মাহফিল পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।মাহফিল শেষে অংশগ্রহণকারীরা বলেন, কারবালার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে অনুসরণ করতে পারলেই ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর