আজ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পতেঙ্গায় সীবার্ড হোটেলের পঁচা-বাসি খাবার খেয়ে ৪ পর্যটক অসুস্থ:।

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র পতেঙ্গা সমুদ্র সৈকতের খাবারের মান নিয়ে দীর্ঘদিনের অভিযোগ যা এবার আরও চরম রূপ নিয়েছে। সৈকতের একটি হোটেলে দুপুরের খাবার খেয়ে তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন চার পর্যটক। সোমবার (১৫ জুন) দুপুরে সিবিচের আমপারা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘সী-বার্ড হোটেল’-এ এই ঘটনা ঘটে। একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে দ্রুত ছড়িয়ে পড়ে ৪ জন পর্যটক হোটেলে খাবার খেয়ে
অসুস্থ হয়ে পরে পরবর্তীতে পর্যটকদের উদ্ধার করে দ্রুত উত্তর পতেঙ্গার ‘ইরশাদ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার’ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তারা কিছুটা সুস্থ হন।সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, সিলেট থেকে ৫০ জনের একটি ভ্রমণকারী দল চট্টগ্রাম পরিদর্শনে আসেন। ভ্রমণের অংশ হিসেবে দুপুরে তারা সিবিচের সী-বার্ড হোটেলে খাওয়ার জন্য বসেন। প্রথম পর্যায়ে পাঁচজন পর্যটক খাবার খেয়ে কয়েকটি আইটেমের মান নিয়ে তীব্র আপত্তি জানান। এর পরপরই আরও চারজন পর্যটক খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যে পেটে ব্যথা ও বমি বমি ভাবসহ অসুস্থতায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের অভিযোগ, হোটেলটিতে অত্যন্ত নিম্নমানের, পচা ও বাসি খাবার পরিবেশন করা হচ্ছিল। এমনকি হোটেলের রান্নাঘর এবং খাবার পরিবেশনের পরিবেশও ছিল সম্পূর্ণ অস্বাস্থ্যকর।এদিকে এই ঘটনার খবর পেয়ে উপস্থিত হন মালিক কৃষক দলের পতেঙ্গা আহ্বায়ক নাসির উদ্দিন তিনি বলেন পর্যটকরা দূরদূরান্ত থেকে এসে ক্লান্ত ছিল যার দরুন তাদের এই অবস্থা হয়েছে,, পরবর্তীতে উপস্থিত সকলের তোপের মুখে হোটেল মালিক নাসির ২০/৩০ বছর এখানে ব্যাবসা করি আমাকে হেয় করবার জন্য এমন ঘটনা ঘটানো হয়েছে,নাসির ভবিষ্যতে খাবারের মান উন্নত করার মৌখিক নিশ্চয়তা দিলেও পর্যটকদের নিরাপত্তা ও খাবারের পরিবেশ নিয়ে কাটেনি ক্ষোভ।স্থানীয় সচেতন মহল ও পর্যটকদের মতে, পতেঙ্গা সমুদ্র সৈকতের হোটেলগুলোতে খাবারের মান ও পরিবেশ দ্রুত স্বাস্থ্যসম্মত করা না গেলে এই পর্যটন কেন্দ্রের সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।এ সময় টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ ইমাম হাসান বলেন এধরনের কোন অভিযোগ পাইনি,, পেলে তাৎক্ষণিক বিষয়টি খতিয়ে দেখা হবে।পর্যটক ও স্থানীয় জনতা সংশ্লিষ্ট প্রশাসনের নিয়মিত কঠোর মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর