চট্টগ্রাম প্রতিনিধি: আরিফ
সাংবাদিক জিতেন বড়ুয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং পেশাগত দায়িত্ব পালনের সময় আটকের প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
আজ শুক্রবার (৮ মে) সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় খাগড়াছড়িতে চালানো হচ্ছে সাংবাদিক গ্রেপ্তার আতঙ্ক, গতকাল সন্ধ্যায় তুলে নেওয়া হল সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়াকে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলায় তাকে আটক দেখানো হয় এবং বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে পেশাদার সাংবাদিকদের, অন্তত আধাডজন সাংবাদিক ‘কঠিন সময়’ পার করছেন বলে অভিযোগ উঠেছে।একই সঙ্গে মামলার ভয়ে ও হামলার আশঙ্কায় কয়েকজন সাংবাদিক আত্মগোপনে রয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।
এ সকল ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, চট্টগ্রামরিপোর্টার্স অ্যাসোসিয়েশন(সিআরএ)।সিআরএ সভাপতি সোহাগ আরেফিন বলেন, সারা দেশে সাংবাদিকদের উপর চলছে মিথ্যা মামলার খরগ। গত ইউনুস সরকারের আমলে ৪৯৬ সাংবাদিক হয়েছে নির্যাতন হামলা মামলা শিকার, অগণিত সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে, আমরা এই সকল বিষয়ে সরাসরি তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই সিআরএ’র সাধারণ সম্পাদক নুূরুল আমিন খোকন বলেন, ইতিমধ্যেই আমরা খাগড়াছড়িতে দেখেছি পেশাদারসাংবাদিকদের বিভিন্ন দলের তকমা লাগিয়েগ্রেফতার ও হামলা চালানো হয়েছে। জীতেন বড়ুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সময় টিভির খাগড়াছড়ি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছে।তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে।এসব ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা দাবি করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।
Leave a Reply