আজ ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নবম শ্রেণীর এক কিশোরের জমানো টাকায় মিলল অসহায়ের ঘরের ঢেউটিন

চট্টগ্রামের রিপোর্টার : হুমায়ুন কবির হিরো

পাপনের জমানো টাকায় অসহায়ের ঘরে মিলল টেউ টিন পড়ালেখা শেষ করে অসহায় মানুষের সেবা করতে চায় সে।তাই ডাক্তার হয়ে সেই সেবা চালানোই তার লক্ষ্য। কিন্তু ডাক্তার হওয়ার সেই স্বপ্নের পথ আরও অনেক দূরে।

অল্প বয়সে মানব সেবার কাজ শুরু করে দেয় এ কিশোর। বলছি অনুভব বিশ্বাস পাপনের কথা। পড়ে নবম শ্রেণিতে দার্জিলিং সেন্ট পলস স্কুলের ছাত্র। রমা বিশ্বাস ও অনুপ বিশ্বাসের দ্বিতীয় সন্তান।

বোয়ালখালী শাকপুরা নিবাসী সাধন রন্জন চৌধুরী ও স্বপ্নারানী চৌধুরীর নাতি পাপন তার মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে নগরের ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দা আবদুর রাজ্জাককে টেউ টিন দান করেছেন।

অনুভব বিশ্বাস পাপন বলে,আমি বড় হয়ে যাতে লেখাপড়া শিখে ডাক্তার হয়ে গরীব অসহায়দের সেবা করতে পারি, তার জন্য সবাই আমাকে আর্শীবাদ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর