আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["default"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

সঞ্চয়ের অভ্যাস গড়তে আনোয়ারা সরকারি কলেজ গেইটে ইসলামী ব্যাংকের পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলা

মোঃ সাইফুল ইসলাম, আনোয়ারা (চট্টগ্রাম)
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি ও ব্যাংকিং সেবার প্রতি আগ্রহ বাড়াতে চট্টগ্রামের আনোয়ারা সরকারি কলেজ গেটে পাঁচ দিনব্যাপী ‘ব্যাংকিং ফেয়ার ২০২৬’ উদ্বোধন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এ মেলার আয়োজন করা হয়েছে।রোববার বেলা ১১টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের দক্ষিণ জোন প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) আবদুল নাসের।
বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সরকারি কলেজের উপাধ্যক্ষ রিদোয়ানুল হক এবং ইসলামি ইতিহাস বিভাগের প্রধান প্রভাষক মো. হাসান।ব্যাংকের সিনিয়র অফিসার শফিউল্লাহ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অপারেশন ম্যানেজার রফিকুল ইসলাম, উপশাখা ইনচার্জ জয়নাল আবেদীনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সঞ্চয় মানুষকে পরনির্ভরশীলতা থেকে মুক্ত রাখে। জীবনের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে সঞ্চিত অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের এখন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ভবিষ্যতে শিক্ষা, কর্মজীবন ও ব্যক্তিগত প্রয়োজনে সঞ্চিত অর্থ কাজে লাগবে।
তারা আরও বলেন, প্রাণিজগতেও সঞ্চয়ের প্রবণতা রয়েছে। অথচ মানুষ অনেক সময় উপার্জিত অর্থের সবটুকু ব্যয় করে ভবিষ্যতের কথা চিন্তা করে না। করোনাকালীন সংকটের উদাহরণ টেনে বক্তারা বলেন, সঞ্চয় না থাকায় অনেক পরিবার চরম আর্থিক সংকটে পড়েছিল। তাই অপ্রয়োজনীয় ব্যয় পরিহার করে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তারা।পরে অতিথিরা ফিতা কেটে পাঁচ দিনব্যাপী ‘ব্যাংকিং ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর