আজ ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চট্টগ্রাম সিডিএ’র আদেশ অমান্য করে  ঝুঁকিপূর্ণ ভবনের কাজ চলমান

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদার বাড়ি এলাকার নিরিবিলি আবাসিকে ত্রিশ বছর আগের একটি চার তলা আবাসিক ভবন, অত্র ভবনটিতে তিন বছর আগে পাঁচ তলা নির্মাণ করার পর ভবনটি হেলে যায় এমতো অবস্থায় ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপ কাজ বন্ধ রাখে পরবর্তীতে তিন বছর পরে আবারও হেলে যাওয়া ভবনটিতে সাত তলা নির্মাণের জন্য নতুন করে কাজ শুরু করে বর্তমান সাত তলার কাজ চলমান আছে।  । যে কোন সময় ভবন ধসে পড়লে আশপাশের ভবন গুলো ক্ষতিগ্রস্ত হবে  শুধু তাই নয় যেকোনো সময়  আশেপাশের ভবনসহ শত শত মানুষে জীবন ঝুঁকিতে পড়তে পারে ।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভবন মালিক বলেন তিনি অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আশেপাশের ভবন মালিকরা ভয়ে কিছু বলছে না, তিনি আরও বলেন ত্রিশ বছর আগে এই ভবনটিকে তৎকালীন উন্নয়ন কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন চারতলা ফাউন্ডেশন এর অনুমতি দেয়, এই চারতলা ভবনটিকে তিনি পাঁচ তলা করতে গিয়ে ভবনটি হেলে যায় তার পরে-ও তিনি ঝুঁকিপূর্ণ ভবনটিকে কিভাবে সাত তলা করতেছে এতে আমরা চিন্তিত ঝুঁকিপূর্ণ।ভবনের মালিক  সামছু ও মাহবুব তাদের সাথে সাংবাদিক কথা বলতে চাইলে কোন প্রকার তথ্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যায় । এ ব্যাপারে সিডিএ ইমরত পরিদর্শক জাফর ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি ওখানে গিয়ে পরিদর্শন করেছি বিল্ডিং এর মালিককে পূর্বের অনুমোদনের  প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিডিএতে আসতে বললে উনি আজকে কালকে আসবে বলে বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। এলাকাবাসী ও পার্শ্ববর্তী ভবন মালিকদের দাবি বর্তমান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার বেলায়েত তিনি একজন দক্ষ নগর গড়ার কারিগর এবং চট্টগ্রামের উন্নয়নে যিনি নিবেদিত প্রাণ। বর্তমান সময়ে এ ধরনের অনিয়ম দুর্নীতি মোটেও কাম্য নয় সুস্থ তদন্তের মাধ্যমে সিডি এ,র কর্তৃপক্ষের  ঐ ভবনের মালিকের বিরুদ্ধে দ্রুত  ব্যবস্থা না নিলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর