আজ ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

পাহাড়ের সত্য অনুসন্ধানে শিক্ষাবিদ ও যুবসমাজকে উদ্বুদ্ধ করছেন মো. হাবীব আজম

চট্টগ্রাম কন্ঠ: ডেক্স 

পার্বত্য চট্টগ্রামের বাস্তব চিত্র, ইতিহাস ও সমস্যা সম্পর্কে সঠিক জ্ঞান ছড়িয়ে দিতে নিরলস ও নীরবে কাজ করে যাচ্ছেন ‘পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা ও জেলা পরিষদের সাবেক সদস্য অনলাইন অ্যাক্টিভিস্ট মো. হাবীব আজম। রাজপথে পাহাড়ের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের পাশাপাশি নিভৃতে বই উপহার দেওয়ার মাধ্যমে মেধাবী নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তিনি।এরই ধারাবাহিকতায় আজ রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাঙামাটি শহরের বনরূপায় অবস্থিত পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার বরকল উপজেলার দুর্গম অঞ্চলের ভূষণছড়া আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াছিন উদ্দিন।সাক্ষাৎকালে পাহাড়ি অঞ্চলের বাস্তব প্রেক্ষাপট, ভূ-রাজনীতি ও সত্য-মিথ্যার পার্থক্য অনুধাবনে সহায়তা করার লক্ষ্যে অধ্যক্ষ মো. ইয়াছিন উদ্দিনের হাতে ‘প্রেক্ষিত: পার্বত্য চট্টগ্রাম সত্য মিথ্যা অপপ্রচার’ বইটি উপহার হিসেবে তুলে দেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হাবীব আজম।​স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ের আনাচে-কানাচে পাহাড়ের আসল সমস্যা ও ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়াতে দীর্ঘ দিন ধরে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন হাবীব আজম। পাহাড়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তাদের হাতে ব্যক্তিগত উদ্যোগে বই তুলে দিচ্ছেন তিনি, যাতে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের পাঠ ছড়িয়ে পড়ে সর্বত্র।পাহাড়ের সমস্যা নিয়ে ​সামাজিক ও অনলাইনে আন্দোলনের ক্ষেত্রে হাবীব আজম এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একদিকে রাজপথে অধিকার আদায়ের আন্দোলন, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় সত্য তথ্য তুলে ধরে অনলাইন অ্যাক্টিভিজম—দুই মাধ্যমেই তিনি সক্রিয়। একই সঙ্গে পার্বত্য জ্ঞান অন্বেষণ পাঠাগারের মাধ্যমে তরুণ ও ছাত্রসমাজকে পড়াশোনায় আগ্রহী করে তুলে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রীক আগামীর মেধাবী নেতৃত্ব গড়ে তোলাই তার মূল লক্ষ্য।হাবীব আজমের এই নিভৃত সাহিত্য ও জ্ঞানচর্চার উদ্যোগ পাহাড়ে অপপ্রচারের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ তথ্যের আলো ছড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর