আজ ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

পুলিশে চাকরি পাওয়া রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণীকে থানায় ফুল দিয়ে অভ্যর্থনা জানালো ওসি

রাঙ্গুনিয়া প্রতিনিধি

লাখ টাকার লেনদেন কিংবা প্রভাবশালী মহলের জোর তদবিরের চেনা চিত্র বদলে। কিন্তু সেই পুরোনো সমীকরণ ও নেতিবাচক ধারণাকে পুরোপুরি বদলে দিয়ে এক নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।কোনো ধরনের আর্থিক লেনদেন কিংবা সুপারিশ ছাড়াই নিজেদের মেধা আর যোগ্যতার কারণে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নির্বাচিত হয়েছেন উপজেলার ৮ জন তরুণ ও তরুণী।স্বচ্ছ ও সম্পূর্ণ মেধাভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে অর্জিত সাফল্য এখন পুরো রাঙ্গুনিয়াজুড়ে প্রশংসায় ভাসছে। আর এই নবীনদের অনন্য অর্জনকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছে স্থানীয় প্রশাসনও। সোমবার (২৯ জুন) সকালে রাঙ্গুনিয়া মডেল থানায় এই ৮ তরুণ-তরুণীকে এক ব্যতিক্রমী ও সম্মানজনক সংবর্ধনা দেওয়া হয়।থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জহির উদ্দিন নিজে ফুল দিয়ে এই ৮ নবীন পুলিশ সদস্যকে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান। এ সময় থানায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর