আজ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিএমপি’র কোতোয়ালী থানার অভিযানঃ ০৯ ভরি স্বর্ণের বার সহ ০১ জন গ্রেফতার

চট্টগ্রাম রিপোর্টার : আলাউদ্দিন

গত ১৯/০৬/২০২১ তারিখ গ্রেফতার করা কোটিপতি চোর মোঃ ইমন (৩২) কে রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বর্ণ, নগদ টাকা সহ আরো বিভিন্ন মালামাল চুরি করার কথা স্বীকার করে এবং উক্ত চোরাই স্বর্ণ কোতোয়ালী থানাধীন হাজারী গলিস্থ খাজা জুয়েলার্স নামক দোকানে মোঃ আলী হাসান শাওন (২৩) এর নিকট বিক্রয় করেছে বলে জানায়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গত ১৯/০৬/২০২১ তারিখ ২০.৩০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন হাজারী গলিস্থ খাজা জুয়েলার্স নামক দোকানে অভিযান পরিচালনা করে ৯ ভরি চোরাই স্বর্ণের বার সহ মোঃ আলী হাসান শাওন (২৩) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত মোঃ আলী হাসান শাওন (২৩) কে জিজ্ঞাসাবাদে সে রিমান্ডে থাকা মোঃ ইমন (৩২) এর কাছ থেকে ৯ ভরি স্বর্ণ সহ বেশ কয়েকবার চোরাই স্বর্ণ ক্রয় করেছে বলে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর