আজ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মহানবী হযরত (স:) নিয়ে মন্তব্য ঘিরে উত্তাল আনোয়ারা, বিক্ষোভে আলেম-ওলামা

সাইফুল ইসলাম, চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে কটুক্তির অভিযোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় কালা বিবি দিঘির মোড়ে তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা উপজেলা শাখা ও হেফাজতে ইসলাম বাংলাদেশ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত আনোয়ারা উপজেলা শাখার সভাপতি ও পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাজী আখতার হোসাইন আনোয়ারী। সঞ্চালনা করেন মাওলানা আবদুর রহিম।বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাওলানা তৈয়ব হালিম, মাওলানা হাবিবুল্লাহ কাসেমী, মাওলানা আবদুল হান্নান, মাওলানা রেজাউল করিম, মাওলানা ছলিম উদ্দিন মাহদী, মাওলানা ইয়াকুব আবদুল্লাহ, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা আমির হোসেন, মাওলানা তৈয়ব, মাওলানা নুরুল আবছার ও মাওলানা মিজানুর রহমানসহ স্থানীয় আলেম-ওলামারা।বক্তারা অভিযোগ করেন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা মোহাম্মদ আলী সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী-র একটি পোস্টে মহানবী (স.)-কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর আনোয়ারাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।এ ঘটনার প্রতিবাদে হেফাজতে ইসলাম ও তানজীমে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় বলে সমাবেশে জানানো হয়।এদিকে অভিযুক্ত মোহাম্মদ আলী পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন বলে জানা গেছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা এবং সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কেউ যেন ভবিষ্যতে এ ধরনের মন্তব্য করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। পাশাপাশি তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর