সাইফুল ইসলাম চট্টগ্রাম
প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিতে কৃষির সোনালী দিন ফেরার আশাবাদে নিজ এলাকা আনোয়ারা বাংলাখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি সরওয়ার জামাল নিজাম।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মামুর খাইন এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন আনোয়ারা-কর্ণফুলী আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচি দেশের কৃষিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং আগের সোনালী দিন ফিরিয়ে আনবে। তিনি উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম খাল খননের উদ্যোগ নিয়ে জনগণের ভালোবাসা অর্জন করেছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।তিনি আরও বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হলে তা জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।” এসময় তিনি খাল খনন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি না করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন এবং স্থানীয় নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান।অনুষ্ঠানের শুরুতে তিনি নিজ হাতে মাটি কেটে খনন কাজের উদ্বোধন করেন। পরে একটি নামফলক উন্মোচন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর বাস্তবায়নে প্রায় ৪৫ লাখ টাকা ব্যয়ে তিন কিলোমিটার খাল পুনঃখননের কাজ করছে নোয়াখালীর এম এম কর্পোরেশন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোশাররফ হোসেন ভূঁইয়া, সহকারী প্রকৌশলী মো. বেলাল হোসেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী জকু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক ভিপি, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন, উপজেলা যুবদল নেতা মো. সেলিম, মো. সাদ্দামসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply