আজ ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

দেশ ও জাতির কল্যাণ কামনায় আনোয়ারা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

মোহাম্মদ আলবিন

পবিত্র মাহে রমজানে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে আনোয়ারা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতি বার (১২ মার্চ) বিকেলে আনোয়ারা প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় দোয়া-মোনাজাত করা হয়।  আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি আবদুন নুর চৌধুরীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব খান,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ,বীর মুক্তিযোদ্ধা আবু তাহের,আনোয়ারা থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম,আনোয়ারা থানা যুবদলের সদস্য সচিব ফারুখ হোসেন,প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,বদরুল হক,শেখ আব্দুল্লাহ(শেখাফ),সাধারন সম্পাদক এস এম সালাউদ্দীন,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,তথ্য ও সম্প্রচার সম্পাদক আলবিন মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরী,পাঠাগার সম্পাদক ইমরান হোসেন,দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন,ব্যাবসায়ীমোহাম্মদ ইউসুফ,মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেন্জিং ও দায়িত্বপুর্ণ পেশা।আমরা চাই আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দের মাধ্যমে সমাজের অসঙ্গতিপূর্ণ,সত্য প্রকাশ করা এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করাই একজন সাংবাদিকের মুল দায়িত্ব।তাই সকল সাংবাদিককে একই ছাতার নিচে নিয়ে আসবেন। ইফতার মাহফিল হলো পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে দৃঢ় করার এক অনন্য উপলক্ষ। আনোয়ার প্রেস ক্লাবের সদস্যরা দীর্ঘদিন ধরে সততা বস্তুনিষ্ঠা ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর