আজ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঐতিহাসিক আয়োজন সাইকেল ট্র্যাক দৃষ্টিনন্দন উদ্যোগ দেশের বড় শহরগুলোর অনুকরণীয় দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়ক বাংলাদেশের প্রথম ডেডিকেটেড সাইকেল ট্র্যাকের আনুষ্ঠানিক উদ্বোধনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পরিবেশবান্ধব ও যুগান্তকারী প্রকল্পটির ফলক উন্মোচন করেন। সাইকেল চালিয়ে ট্র্যাকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিপুল সংখ্যক সাইকেলপ্রেমী উপস্থিত ছিলেন।আজ শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সকালে ট্র্যাকটির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।উদ্বোধনের পর পরই অর্থমন্ত্রী ও মেয়র অতিথিদের সাথে নিয়ে নিজে সাইকেল চালিয়ে ট্র্যাকটি পরিদর্শন করেন এবং এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।পতেঙ্গা এয়ারপোর্ট রোডে (ওয়েস্ট পয়েন্ট মোড় থেকে বাটারফ্লাই পার্ক পর্যন্ত) ২.২ কিলোমিটার দীর্ঘ এই বিশেষ সাইকেল ট্র্যাকটি নির্মাণ করা হয়েছে। সম্প্রতি আলোচিত অবশেষে ডেডিকেটেড সাইকেল ট্র্যাক।প্রকল্পের উদ্দেশ্য যানজট ও পরিবেশদূষণ কমানোর পাশাপাশি নগরবাসীকে নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াতের সুযোগ করে দিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ভবিষ্যৎ পরিকল্পনায়নগরীর অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক এবং পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণ করা হবে।সাইকেল ট্র্যাকটির উন্মোচন উদ্বোধন চালুতে উচ্ছ্বাসিত নগরবাসী ও সুবিধাবীদের উপস্থিতিতে সকলের সক্রিয় তায় উদ্বোধন করা হয়। যা গণমাধ্যম সোশ্যাল মিডিয়া প্রচারিত হয়। প্রশংসিত হয় সর্ব মহলে।সাইকেলপ্রেমীদের জন্য এটি নিঃসন্দেহে আনন্দের খবর।পরিবেশবান্ধব ও নিরাপদ সাইকেল চলাচলের জন্য এমন উদ্যোগ চট্টগ্রামকে আরও সুন্দর করে তুলুক—এই প্রত্যাশা।চট্টগ্রাম এগিয়ে যাক, সাইকেল চলাচল হোক আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময়।জনপ্রত্যাশা পূরণে পরিবেশবান্ধব এই উদ্যোগ চট্টগ্রামকে আরও আধুনিক ও পর্যটনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সচেতন নাগরিক সমাজ আশা প্রকাশ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর