আজ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

লোকনাথ মন্দির থেকে জগদানন্দ মিশনে উল্টো রথ গমনের মধ্যেদিয়ে সমাপ্তি হল রথযাত্রা উৎসব

/বোয়ালখালী রিপোর্টার :সবুজ অরণ্য

বোয়ালখালী পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির থেকে জগদানন্দ মিশনে প্রতিবৎসরের ন্যায় উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব।আজ শুক্রবার (২৪ জুলাই’২৬) বিকেলে এই উল্টোরথ উৎসব অনুষ্ঠিত হয়। এর আগে গত ১৬ জুলাই ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং বিভিন্ন মন্দির থেকে আগত ভক্ত নর-নারী উপস্থিত হয়। পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদ’র সাধারণ সম্পাদক অনিল দে জানান, এ উল্টো রথ যাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আগত অতিথিদের জন্য মন্দিরের পক্ষ থেকে মহা প্রসাদের ব্যবস্হা করার হয়।বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জগদানন্দ মিশনের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, সাবেক ইউপি সদস্য ও মন্দিরের উপদেষ্টা বিভু পদ ঘোষ, সুহৃদ ক্লাবের সভাপতি প্রভাস চক্রবর্ত্তী, সিনিয়র সহ- সভাপতি বিকাশ কান্তি সিকদার, ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দে, শিক্ষক বাবলু চৌধুরী, লোকনাথ মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক অর্পিত দত্ত, লোকনাথ মন্দিরের উৎসব কমিটির সভাপতি পন্ডিত তাপস চক্রবর্ত্তী, বাগীশিক পৌরসভার সংসদ সাধারণ সম্পাদক জনি দাশ, টিটু চৌধুরী, প্রিয়ঞ্জিত চক্রবর্ত্তী,৷ বিজয় চক্রবর্ত্তী, দূর্জয় তালুকদার, রাজু দেসহ অন্যান্য নেতৃবৃন্দ।উল্টো রথযাত্রা উপলক্ষে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানমালা। এর মধ্যে ছিল হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা,ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বিকেলে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। উল্টো রথযাত্রার নিরাপত্তা নেতৃত্বে ছিলেন বোয়ালখালী থানা উপ-পরিদর্শক (এ.এস আই) নরুনবী সুমন।লোকনাথ মন্দির থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দাশ পাড়া, অলিবেকারীহয়ে জগদানন্দ মিশনে শেষ হয়।সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর