বোয়ালখালী প্রতিনিধি-ঃ
গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (রহ.)-এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে (২৪ জুলাই’২৬) শুক্রবার জুমার নামাজের পর থেকে বোয়ালখালী উপজেলার উত্তর শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান (Voluntary Blood Donation) ও রক্তের গ্রুপ নির্ণয় (Blood Grouping) ক্যাম্প।অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন আওলাদে রাসুল সাজ্জাদানশীন সরবারে গাউছুল আজম রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম. জি. আ.)।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ হযরত শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম. জি. আ.)।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবীয়ানে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মোহাম্মদ।উদ্বোধক ছিলেন আঞ্জুমানে মোত্তাবীয়ানে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া বোয়ালখালী উপজেলা কার্যকরী সংসদের সভাপতি আব্দুল ছালাম সওদাগর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে মোত্তাবীয়ানে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. আব্দুল করিম, আঞ্জুমানে মোত্তাবীয়ানে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া রাঙ্গুনিয়া উপজেলা কার্যকরী সংসদের সভাপতি ও অত্র কমিটির উপদেষ্টা এস. এম. জাগের হোসেন, এবং আঞ্জুমানে মোত্তাবীয়ানে গাউছে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া বোয়ালখালী উপজেলা কার্যকরী সংসদের অর্থ সম্পাদক ও শাকপুরা দায়রা শাখার সভাপতি আহমদুর রহমান (আইয়ুব মেম্বার)।কর্মসূচিতে সহযোগিতা করে মাইজভাণ্ডারী শাহ্ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম। অনুষ্ঠানের আয়োজন করে আঞ্জুমানে মোত্তাবীয়ানে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া), শাকপুরা দায়রা শাখা ও পূর্ব শাকপুরা দায়রা শাখা।আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করা এবং রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে মানবসেবার সংস্কৃতি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply