আজ ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিআরএ’র নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর সঙ্গে যুক্ত হওয়া নতুন সদস্যদের নিয়ে গঠনতন্ত্র পাঠদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার সন্ধ্যা ৬টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সিআরএ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ফারুক ইকবাল। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ান শর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সোহাগ আরেফিন এবং রাজধানী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোহেল মাহমুদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআরএ’র আহ্বায়ক মোঃ রুবেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সাইফুদ্দিন রমিজ। অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের গঠনতন্ত্র, সাংগঠনিক কাঠামো, সদস্যদের দায়িত্ব ও কর্তব্য এবং সাংবাদিকতার পেশাগত নীতি-নৈতিকতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের উদ্দেশ্য, কার্যক্রম ও সদস্যদের পারস্পরিক দায়িত্বশীলতার বিষয়েও আলোচনা করা হয়।বক্তারা বলেন, সাংবাদিকদের একটি সংগঠন শুধু নিজেদের পেশাগত স্বার্থ সংরক্ষণেই সীমাবদ্ধ নয়; বরং সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত শৃঙ্খলা, নৈতিকতা ও গণমাধ্যমের স্বাধীন পরিবেশ বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সংগঠনের গঠনতন্ত্র সম্পর্কে প্রত্যেক সদস্যের সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।অনুষ্ঠানে সিআরএ’র নতুন সদস্যদের সংগঠনের নিয়ম-কানুন ও গঠনতন্ত্র যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন ও পুরোনো সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে সিআরএ’র আহবায়ক কমিটির অর্থ সম্পাদক মোঃ শাকিল, সদস্য রতনবড়ুয়া,সাফায়েত মোরশেদ,রিয়াজ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদের রাজু, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদুয়ান হৃদয়, সদস্য মোস্তাফিজুর রহমান, শাহেদুর রহমান মোরশেদ সহ বিভিন্ন সদস্য ও সংশ্লিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর