আজ ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"source_ids":{},"source_ids_track":{},"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

আনোয়ারা বরুমচড়ায় হাজারী সড়কের সংস্কার কাজ দ্রুত নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আনোয়ারা প্রতিনিধি: মঞ্জুরুল আলম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ হাজারী সড়কের উন্নয়নকাজ অর্ধেক করে ঠিকাদার চলে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয়দের দাবি, হাজারী সড়কটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এই সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের সংস্কার ও উন্নয়নকাজ অসম্পূর্ণ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যাওয়ার পর থেকে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। বর্ষাকালে সড়কের বিভিন্ন অংশে কাদা ও পানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে। যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে নানা সমস্যা।স্থানীয়দের অভিযোগ, প্রায় ৩০ হাজারের বেশি মানুষ এই সড়কের দুরবস্থার কারণে সরাসরি ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি।সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে ক্ষুব্ধ স্থানীয়রা সম্প্রতি বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, সড়কটি চলাচলের উপযোগী করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ দাবি করেন।স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি নিয়ে দুর্ভোগ চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ ফেলে রাখায় জনসাধারণের দুর্ভোগ দিন দিন বাড়ছে।তাদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়কের অসমাপ্ত কাজ শেষ করতে হবে। পাশাপাশি নিম্নমানের কাজ বা কাজ ফেলে রাখার জন্য কোনো ধরনের অনিয়ম হয়ে থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে বরুমচড়া হাজারী সড়কের অসমাপ্ত কাজ সম্পন্ন করে হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর