আজ ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

হত্যা কান্ড অভিযোগ মামলার আসামি আওয়ামী লীগ নেতা লেদু গ্রেফতার

মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম 

চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে ফার্নিচার কর্মী মো. ফারুক হত্যা মামলা এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণসহ বিভিন্ন অভিযোগে বায়েজিদ বোস্তামি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল নবী লেদুকে (হাজী লেদু) বায়েজিদ বোস্তামী থানা পুলিশ কর্তৃক অভিযানে গ্রেপ্তার করেছে।১০ নভেম্বর (মঙ্গলবার) রাত সাড়ে তিনটায় বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন শহীদ নগর পাঠানপুর এলাকায় অভিযান পরিচালনা করিয়া হইতে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী ১) আবদুল নবী @ লেদু (৫১), সভাপতি-বায়েজিদ বোস্তামী থানা আওয়ামীলীগ, পিতা-মৃত আবদুল হাকিম, মাতা-মৃত মাবিয়া খাতুন, সাং-অক্সিজেন আবাসিক এলাকা (সানরাইজ হাসপাতাল), পশ্চিম শহীদ নগর, পাঠানপুর, হাজী বিল্ডিং ৫ম তলা, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম।পুলিশ সূত্রে জানা যায়, সিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) এঁর তত্ত্বাবধানে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ জনাব ইখতিয়ার উদ্দিন এঁর নেতৃত্বে এসআই(নিঃ)/বাহার মিয়া, এসআই(নিঃ)/মোঃ ইমামুল হাসান, এসআই(নিঃ)/মোঃ মনিরুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় বায়েজিদ বোস্তামী থানা আওয়ামীলীগের সভাপতি বর্ণিত আসামী ১) আবদুল নবী @ লেদু (৫১)কে গ্রেপ্তার করা হয়।তদন্তকালে উপরোক্ত আসামী রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, রাষ্ট্রের শৃঙ্খলা বিনষ্ট, ক্ষতিসাধন, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত আছে মর্মে যথেষ্ঠ সাক্ষ্য-প্রমান পাওয়া গেছে। বর্ণিত আসামী লেদুর নামে থানার মামলা নং-২২,-১৫/১০/২৬ইং, ধারা-সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৬(২)/৭/৮/৯/১০/ ১২/ ১৩/১৪ মূলে এবং বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-২৩, তাং-১৫/০৮/২০২৬ইং, ধারা-সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)এর ৬(২)/৮/৯/১০/১২/১৩ মূলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।উল্লেখ্য: গ্রেফতারকৃত আসামের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে হত্যা মামলা ছাড়াও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। নিউজ প্রতিবেদনের জন্য গ্রেপ্তারের সময় ও স্থান: তিনি ২০১৪ সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে (৫ নভেম্বর ২০১৪ সালে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগের মঙ্গলবার রাতে) নগরীর খুলশী থানার গরিব উল্লাহ শাহ মাজার এলাকা থেকে র‌্যাব-৭ কর্তৃক গ্রেপ্তার হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর