১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোর গ্যাং এর ০৩ সদস্যকে কিরিচ সহ গ্রেফতার করেছে পুলিশ

প্রকাশিত হয়েছে-

চট্টগ্রাম রিপোর্টার : মোহাম্মদ মাসুদ

সিএমপির বায়েজিদ বোস্তামি থানার অভিযানঃ আইনের সংঘাতে জড়িত ০৩ কিশোর অপরাধী দেশীয় তৈরী কিরিচ সহ আটক।

এসআই/মেহের অসীম দাশ সঙ্গীয় ফোর্স সহ গত ০৮/১১/২০২১ইং তারিখ বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে সংবাদ পান ১। আলামিন (১৬), ২। আকাশ (১৭) ৩। মোঃ জিহাদ (১৬) বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো রেলবিটের পশ্চিম পার্শ্বে চলাচলের রাস্তায় অপরাধ মূলক কর্মকান্ড সংঘটনের জন্য দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র সহ জড়ো হয়।

উক্ত তথ্য মোতাবেক ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে তাদের ধারালো অস্ত্র সহ আটক করা হয়। আমিন কলোনী শান্তিনগর আতুরারডিপো রেল বিট এলাকায় বিভিন্ন সময় কিশোর গ্যাং এর সদস্যরা তুচ্ছ কারণে রক্তক্ষয়ী মারামারীতে লিপ্ত হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্য মোতাবেক অভিযান পরিচালনা করে আমিন কলোনী রেল বিট, শান্তিনগর এলাকা হতে আরো ২৫টি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়।