প্রতিনিধি সুমন দাস (চট্টগ্রাম)
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ পালেগ্রামস্থ ঐতিহ্যবাহী শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরের বাৎসরিক মহোৎসব-২০২৭ উদযাপনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।সম্প্রতি (গত ২০ নভেম্বর,শুক্রবার) মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। এতে শ্রী রবীন্দ্র সুশীলকে সভাপতি, শ্রী সঞ্জয় দেব নাথকে সাধারণ সম্পাদক এবং শ্রী প্রকৌঃ যুবরাজ নাথকে অর্থ-সম্পাদক মনোনীত করা হয়েছে।মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী সুরঞ্জিত নাথ লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী শিমুল নাথ তারণের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় বিভিন্ন মঠ-মন্দিরের নেতৃবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সভায় স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্ভাসিত রংধনু’, ‘ফ্রেন্ডসজোন ক্লাব’ এবং ‘অগ্রদূত কমিটির’ সদস্যবৃন্দ উপস্থিত থেকে মহোৎসব সফল করার লক্ষ্যে বিভিন্ন মতামত তুলে ধরেন।সভার শেষে বক্তারা আসন্ন বাৎসরিক মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সর্বস্তরের ভক্তবৃন্দ ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
বাঁশখালীতে শ্রীশ্রী ক্ষেত্রপাল বিগ্রহ মন্দিরের মহোৎসব উদযাপন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে-