চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে ইসমাইল হাজির নতুন বাড়ির – আলমগীর কবির নামের এক ভূমিদস্যুর বিরুদ্ধে এই মানববন্ধন করা হয়। স্থানীয় সূত্রে জানা যায় , ভুক্তভোগী মো:রুমান ভূঁইয়া পিতা:শাহজাহান ভূঁইয়া মৃত :ছাদেক আলী ভূঁইয়া মো:আজাহার ভূঁইয়া পিতা মৃত :সোহরাব ভূঁইয়া দীর্ঘদিন ধরে পরিবারসহ তাদের পৈত্রিক বাড়িতে বসবাস করে আসছে ৫ই আগস্টের পর হঠাৎ একদিন আলমগীর কবিরের সন্ত্রাসী বাহিনী নিয়ে ভুক্তভোগীর পরিবারের উপর আক্রমণ করে এবং বাসাবাড়ি ভাঙচুর করে পরিবারের সকল আসবাবপত্র টাকা পয়সা স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এমনকি বাসা ভাঙ্গার অবশিষ্ট ইট লোহা পর্যন্ত লুট করে নিয়ে যায়। এলাকার লোকজন কেউ প্রতিবাদ করতে চাইলে আলমগীর কবিরের সন্ত্রাসবাহিনী দিয়ে আক্রমণ করে এবং মেরে ফেলার হুমকি দেয়।জানা যায়, আলমগীর কবির লেবাসধারী একজন ভূমিদস্যু যখন যে দল ক্ষমতায় আসে সেই দলেরই পরিচয় দিয়ে ভূমি দখল ,বাসা বাড়ি দখল ,আরো বিভিন্ন দুর্নীতির কার্যকলাপ গুলো পরিচালনা করে।মানববন্ধনে ভুক্তভোগী রমন ভূঁইয়া বলেন -আমার নিজের কেনা জায়গা আলমগীর কবির জোর করে দখল করে এবং আমার বাড়িঘর সব ভেঙ্গে নিয়ে যায় আমি যখন তার প্রতিবাদ করি সে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় তার ভয়ে আমি দীর্ঘদিন ধরে এলাকায় আসতে পারি না, বিভিন্নভাবে আমাকে হুমকি-ধামকি দেয় এবং হয়রানি করে। আরেক ভুক্তভোগী আজাহার ভূঁইয়া বলেন-আলমগীর কবির জোর পূর্ব আমার একটি পুকুর-দখোর করে ফেলে এখানে অনেকেই আছে যারা অনেক ভাবে আলমগীর কবির নির্যাতনের শিকার আমরা এই দেশে আর নির্যাতিত লাঞ্ছিত এবং হয়রানি শিকার হতে চাই না আমরা বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলতে চাই, ভূমিদস্যু,দুর্নীতিবাজ সন্ত্রাসী আলমগীর কবিরের হাত থেকে মুক্তি চাই আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই।